ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হাতীবান্ধায় থানা অবরোধে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জাহিদুল ইসলাম জাহিদ- হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১০৯ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক খন্দকার নূর নবী কাজলকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত শাহ আবুল কাশেমের ছেলে।

জানা গেছে,গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে পাটগ্রাম থানা অবরুদ্ধ করে বিএনপির নেতা-কর্মীরা ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রাম থানা হাতীবান্ধা থানা থেকে সহযোগিতা চাইলে, হাতীবান্ধা বিএনপির নেতাকর্মীরা পুলিশের গতিরোধ করতে তাদের থানা অবরুদ্ধ করে রাখে। এতে সরকারি কাজে চরমভাবে বাধা সৃষ্টি হয়।

ঘটনার দুই দিন পরে হাতীবান্ধা থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় খন্দকার নূর নবী কাজলকে প্রধান আসামি করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ২ জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ১ নং আসামি খন্দকার নূর নবী কাজলকে গ্রেফতার করা হয়েছে এবং গত শুক্রবার বিকেলে মামলার ১৫ নং আসামি মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তাদের দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

হাতীবান্ধায় থানা অবরোধে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

আপডেট সময় : ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫