ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাতীবান্ধায় ইজিবাইক উল্টে গৃহবধুর মৃত্যু

হাতীবন্ধা-(লালমনিরহাট):
  • আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৬৭ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ইজিবাইক উল্টে কুয়াশা বেগম (৩২) নামে এক গৃহবধু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় ওই ইজিবাইকে থাকা গৃহবধুর স্বামী জাহেদুল ইসলাম ও বড়বোন বুলবুলি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের আব্দুল করিমের চাতাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে জাহেদুল ইসলাম স্ত্রী ও তার বড় বোনকে নিয়ে ইজিবাইকে করে শশুড়বাড়ি সিন্দুর্নায় যাচ্ছিল। পথিমধ্যে আব্দুল করিমের চাতাল এলাকায় ইজিবাইকটি উল্টে ৩ জনেই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসার পথে মারা যান জাহিদুলের স্ত্রী কুয়াশা। এ ঘটনায় জাহিদুল ও তার বোন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দায়িত্বরত চিকিৎসক ডা: নাসিরা বেগম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। অপর দু’জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম।

হাতীবান্ধায় ইজিবাইক উল্টে গৃহবধুর মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩