ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯১ বার পঠিত

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৯ দিন পর বাওনা অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী মাঠটি চতুর্থ পাশে ডেকোরেটর লাল, নীল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শতশত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপছে পড়া ভিড়। খেলার মাঠে প্রবেশ ফি করা হয়েছে ৫০ টাকা।

খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দিনাজপুর দলের গোলকিপার স্বপ্না ও রংপুর দলের গোলকিপার শাম্মি (আশা)। এছাড়াও রত্না, ইননিমা, তিশা, সেতু, মোসলেমা, দুলালি, বৃষ্টি সহ আরও অনেক খেলোয়াড়।

খেলায় আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলার আহবায়ক বখতিয়ার আহমেদ, সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের খেলার উদ্বোধন করেন স্থানীয় মহিলা মনোয়ার বেগম, রংপুর নারী ফুটবল দল ১-০ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে।

রংপুর দলের খেলোয়াড় বলেন, আমরা খুশি আজ এখানে আমরা খেলতে পাড়ছি। গত ২৮ জানুয়ারি এই মাঠে খেলা ছিলো কিন্তু স্থানীয় তৌহিদী জনতার বাঁধার মুখে সেই খেলা খেলতে পারি নাই।

দিনাজপুরের খেলোয়াড় বলেন, আমাদের প্রধান উপদেষ্টার বিবৃতির পরে আজ এই মাঠে খেলতে পারছি। অনেক দর্শক আমাদের সাপোর্ট দিয়েছেন। আমরা খুব খুশি।
আহবায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য এই অস্থায়ী মাঠে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উল্লেখঃ গত ২৮শে জানুয়ারী দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ বাঁধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫