ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

হাওরে নিখোঁজ ২ ব্যক্তির লাশ উদ্ধারে মাঠে নামল পুলিশ

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৩২৩ বার পঠিত

ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই বন্ধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার (২৭ আগস্ট) বেলা ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই বন্ধু হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ সুলতান (৪২), একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম মিয়া (৪২)। বাল্যকালের ও শিক্ষাজীবনের এই দুই বন্ধু একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ফয়েজ ও শাহ আলম ইঞ্জিনচালিত একটি ছোট নৌকাযোগে উপজেলা সদরে আসেন প্রয়োজনীয় কাজে। বিকেলে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের লম্বাদাইড় বিলে আসামাত্র প্রচণ্ড ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউ উঠলে নৌকাডুবে নিখোঁজ হন তারা।
এদিকে, অদূরে থাকা অন্য একটি নৌকার মাঝি বিষয়টি দেখে স্থানীয়দের জানালে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, নিখোঁজ ২ ব্যক্তিদের সন্ধান পেতে এলাকাবাসীর সহায়তা নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি হাওরে।

হাওরে নিখোঁজ ২ ব্যক্তির লাশ উদ্ধারে মাঠে নামল পুলিশ

আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩