ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাইকোর্টে প্রার্থীতা ফেরত পেলেন সালথার উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বর

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৭৬ বার পঠিত

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মে) বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

একইসঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন তিনি।
বিকেল ৫টার দিকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়।

এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে আজ রুল জারি করেন।
তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।
এ বিষয়ে মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষও তার ভোটাধিকার ফিরে পেয়েছে। এ রায় জনগণের রায়, এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়।

তিনি আরও বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। এখন ন্যায়বিচার পেয়েছি। জনগণ আগামী ২১মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন।

সালথা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।

প্রসঙ্গত, আগামী ২১মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হ‌ওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

হাইকোর্টে প্রার্থীতা ফেরত পেলেন সালথার উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বর

আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪