ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হরিনাকুন্ডুতে আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা শামীম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শরিফ আহম্মেদ চাঁদ-হরিণাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৯৫ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে দুইটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে হরিণাকুন্ডু শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাইদ পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে।

শনিবার বিকালে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজ পড়ে শুয়ে পড়ছিলেন পরে তাকে কোন এক ব্যক্তি মোবাইল ফোনে ডেকে নেয়। রাত অনুমান সাড়ে ৮টার দিকে পার্বতীপুর গ্রামের জনৈক জব্বার মন্ডলের মেহগনি বাগান সংলগ্ন বাশেঁর সাকোর নিচে ভিকটিম শামীম হোসেনের লাশ পাওয়া যায়। তাকে গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরদিন ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের আভিযানিক দল শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হরিণাকুন্ডু শহরে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী অবৈধভাবে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে আবু সাইদ দুইটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানায় সে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়া সে সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শামীম হত্যাকান্ডের সঙ্গে জড়িত। শামিম হত্যার পর এতোদিন মামলাটি মোটিভ ও ক্লু লেস অবস্থায় ছিল বলে র‌্যাব জানায়।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।

হরিনাকুন্ডুতে আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা শামীম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩