ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হরিণাকুন্ডুর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শরিফ আহম্মেদ চাঁদ- হরিণাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ২৬৯ বার পঠিত

(ঝিনাইদহ)প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছইফল হোসেন (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলার ইবি থানার বৈদ্যনাথপুর গ্রামের মহাশ্মশান ঘাট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুণ্ডুর তৈলটুপি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ ইবি থানার আস্তানগর গ্রামের মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ সময় ওই ব্যক্তির কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ নালের ১৫ নভেম্বর সন্ধ্যায় ছইফল হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইবি থানার ঝাউদিয়া বাজারে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। এর দুই দিন পর ১৭ নভেম্বর তার ভাই নফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিহতের স্বজন শিমুল হোসেন জানান, ছয়ফল বাড়ির পাশে বাঁশ বাগানে তার বাবার কবরে আগরবাতি জ্বালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার নিহতের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকার শ্মশানঘাট থেকে মাটিচাপা দেওয়া অবস্থ্যায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড এবং কারা এর সঙ্গে জড়িত সেটি এখনই বলা যাচ্ছে না। একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।

হরিণাকুন্ডুর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪