ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৫২ বার পঠিত

স্মার্ট বাংলাদেশ বির্নিমান ও মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা গড়তে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ী রেল ষ্টেশন প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী পরিবার।

এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মুহুর্তেই সমাবেশস্থল কানায় কানায় ভরপুরে পরিনত হয়। এতে মুক্তিযোদ্ধা, নানা পেশাজীবি মানুষসহ নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প কোন কিছুই মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা হিসেবে গড়তে মুরাদ হাসানের মতো বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। এ কারনে বর্তমান সাংসদ মুরাদ হাসানের জন্য নৌকা প্রতিকের মনোনয়নের জোর দাবি জানান তারা।

এতে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মো. মোফাজ্জল হোসেন, মো. লুৎফর রহমান লুলু, মো. তাইফুল ইসলাম বাবুল, মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ

আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩