ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার ৫০ হাজার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান-কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৩৪ বার পঠিত

Oplus_131072

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন উপকূলবর্তী উত্তর বেদকাশী ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলে ও তার সুফল পাচ্ছে না ৫০ হাজার মানুষ,চিকিৎসা সেবা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১০ টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে বেদকাশী ইয়ং ব্রাদার্স ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বেদকাশী ইয়ং ব্রাদার্স ক্লাবের সভাপতি জি এম আফজালের সভাপতিত্বে ও ইয়ং ব্রাদার্স ক্লাবের সেক্রেটারি জহুরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, বেদকাশী বাজার কমিটির কেশিয়ার আরিফুল ইসলাম, নমিতা মন্ডল, সাবিনা খাতুন, মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ,

মানববন্ধন বক্তব্য রাখেন, জাবি শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল বলেন, আমাদের উত্তর বেদকাশী ইউনিয়নে মডেল স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র থাকলে নূন্যতম কোনো ধরনের সেবা এখান থেকে পাই না আমাদের গর্ভবতী মা ও বোনদের প্রেগন্যান্সি টেস্ট ও সঠিক ভাবে হয় না, সরকারি তালিকায় প্রাথমিক কিছু ঔষধ ফ্রিতে বিতরণের কথা থাকলে ও বাস্তবে তার কোনো মিল নাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে ডাক্তার ও প্রয়োজনীয় ঔষধের সংকট বিরাজ করছে। এতে করে সাধারণ মানুষ বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা দ্রুত ডাক্তার নিয়োগ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ ও নিয়মিত সেবা কার্যক্রম চালুর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে কার্যকর করতে হলে স্থানীয় পর্যায়ে নজরদারি ও জবাবদিহিতা বাড়াতে হবে। এলাকাবাসীরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য চার দফা দাবি উপস্থাপন করেন, ১ স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করা। ২ মা-শিশু ও বয়স্কদের সেবায় কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা। ৩ প্রয়োজনীয় সংখ্যাক ডাক্তার ও জনবল নিয়োগ দেওয়া। ৪ ২৪ ঘন্টা জরুরি চিকিৎসা সেবা ও নরমাল ডেলিভারি চালু রাখ।

মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহবান জানান এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

ট্যাগস :

স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার ৫০ হাজার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫