ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৭৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিষপান করে শবজান বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১জুন) বেলা ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শবজান বেগম ওই গ্রামের আতিয়ার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শবজান বেগম আজ বেলা সাড়ে ১০টার দিকে স্বামীর পরকীয়ার জের ধরে মান-অভিমানের বশবর্তী হয়ে সকলের অজান্তে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে তাকে তার আত্মীয়-স্বজনের সহায়তায় বালিয়া বাজার গ্রাম্য ডাক্তার মোঃ আলেক (৪৫) এর নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গট্টি মাদ্রাসার মোড় পার হওয়ার পর বেলা ১১টার দিকে তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমিসহ সঙ্গীয় নিয়ে ভিকটিমের স্বামীর বসত বাড়িতে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩