ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ের দাবি করা সেই ইউপি সদস্য হারুন গ্রেপ্তার

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৫৬৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সম্প্রতি স্ত্রীর ভাইয়ের মেয়েকে (ভাতিজি) বিয়ের দাবি করা আলোচিত সেই ইউপি সদস্য মো. হারুন অর রশিদকে (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মো. হারুন অর রশিদ মাছপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়নের কানুখালী গ্রামের হুরমত আলীর ছেলে।

জানা যায়, সম্প্রতি স্ত্রীর ভাইয়ের মেয়েকে (ভাতিজি) বিয়ের দাবি করেন ইউপি সদস্য মো. হারুন অর রশিদ। বিষয়টি জানাজানি হলে আলোচনায় আসেন তিনি। এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি অভিযোগ করে ভূক্তভোগীর (ভাতিজির) পরিবার। তবে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় তার নামে মামলা ছিলো। সেই মামলায় তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় চাঁদাবাজি মামলাসহ মারপিট করে গুরুত্বর যখম করার অভিযোগ ছিলো। তদন্ত পূর্বক প্রাথমিক ভাবে অভিযুক্ত প্রমানিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে তাকে গ্রেপ্তার করায় ভূক্তভোগী ভাতিজি জানায়, তাকে যে মামলাই গ্রেপ্তার করা হোক না কেন, আমরা অনেক খুশি হয়েছি। পুলিশকে ধন্যবাদ জানাই। আমাকে বিয়ের দাবি করা সহ আমাদের বিভিন্ন ভাভে হুমকি-ধামকি দিয়ে আসছিল (আমার ফুপা) হারুন মেম্বর। এখন অন্তত শান্তিতে থাকতে পারব। আমরা ও এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানাই।

স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ের দাবি করা সেই ইউপি সদস্য হারুন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪