ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১১৫ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ-সভাপতি ও এক সদস্যের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন বেঞ্চ টেবিলের কাঠামো নিয়ে যাওয়ার অভিযোগে বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরীফা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান চকদার, সহ-সভাপতি মোজাম্মেল হক চকদার ও সদস্য চাঁন মিয়া।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১মে শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা বিদ্যালয়ে রক্ষিত একটি কক্ষের তালা ভেঙ্গে পুরাতন আসবাবপত্রের কাঠ ও লোহার বেঞ্চ টেবিলের কাঠামো নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০হাজার টাকা। পরে বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষের নির্দেশে ১৩মে সভাপতি সহ তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হলে তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল রানা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান চকদার সরকারী নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয়ের পুরাতন ২শ ৮কেজি লোহার বেঞ্চ ও টেবিলের ফ্রেম হারুয়া বাজারে জামাল হোসেনের ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। এনিয়ে গত ১২মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

মিজানুর রহমান মানিক ময়মনসিংহ ব্যুরো:
০১৯১১-৬৩৮৭০৫

ট্যাগস :

স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪