ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সৈয়দপুরে দেড় কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৯৬ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রায় ১১০ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ (কার্বোফুরান) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি বিভাগ, র‌্যাব-১৩, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত এসিআই কোম্পানির এসব বালাইনাশক জব্দ করা হয়।

সূত্র জানায়, কার্বোফুরান নামের বালাইনাশকটি মানুষতো বটেই, বেশিরভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর এখন পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করেছে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে।

রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, গত জুন ২০২৩ থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশক বিষয়ক জাতীয় কারিগরী কমিটির (পিটাক) সভায় ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানো হচ্ছিল। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জব্দ করে। এটি ব্যবহার করলে মাজরা পোকাসহ উপকারী পোকা মারা যায়। সৈয়দপুরের শিল্পনগরীতে গুদামে রেখে দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল এসব নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আলম সিদ্দিকী বলেন, জব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ টাকা। এই বিষয়ে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে আরো বলে জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ওষুধ গুদামে রেখে সিলগালা করা হয়।

ট্যাগস :

সৈয়দপুরে দেড় কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪