ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৬৯ বার পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদিত টেক্সটাইল রং দিয়ে সেমাই তৈরির অভিযোগে সাভারের দুই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে একটি কারখানা সিলগালাসহ দুই কারখানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, আজ সকাল ১১ টারদিকে প্রথমে সাভারের হেমায়েতপুর এলাকার মধুমতি মডেল টাউনের শাহানা ফুড প্রডাক্টকে অস্বাস্থ্যকর ও অপরিছন্ন পরিবেশের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন না করেন।

তিনি আরও বলেন, আজ দুপুরে সাভারের নগরকন্ডা এলাকার লেকসিটি হাউজিং কোম্পানির ভিতরে অনুমোদনহীন নাসির ফুড প্রডাক্ট কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী ও সেমাইতে টেক্সটাইল কালার ব্যবহারের অভিযোগে তাদের কারখানাটি সিলগালা ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আমরা তাদের ২৪ বস্তা লাচ্চা সেমাই জব্দ করেছি যা জন সম্মুখে ধ্বংস করা হবে।

এ অভিযানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

আপডেট সময় : ০৬:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩