সুবর্ণচরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন
- আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৯৮ বার পঠিত

সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই প্রতিপাদ্যে সুবর্ণচর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার আজ সমাপ্তি হয়েছে।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন কে তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
উক্ত অনুষ্ঠানটি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার নুরুনবীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সময় উন্নয়ন মেলায় সেরা স্টল হিসেবে তৃতীয় স্থান অর্জন করছে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ।




















