ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও সুধীজনের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৫১ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনকে সুরক্ষা করা, বিষ দিয়ে মাছ নিধন এবং জেলেদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা জানার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ শরণখোলা থানার আয়োজনে সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী জনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার আবুল হাসনাত খান পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ কাজী নুরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।

বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সাউথখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, সাউথখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিল, ইউপি সদস্য তপু বিশ্বাস, মৎস্য ব্যবসায়ী পলাশ মাহমুদ ও জেলেদের পক্ষে ফেরদৌস মাহমুদ।

সভায় বক্তারা সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন কারি সংঘবদ্ধ চক্রের সদস্যদের আইনের আওতায় আনার আহ্বান জানান পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার আবুল হাসনাত তার বক্তব্যে বলেন সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন আমাদের ফুসফুস সচল রাখে তাই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

অপরাধী যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও সুধীজনের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা

আপডেট সময় : ০৫:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪