ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৮৯ বার পঠিত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছে বলে জানা যায়।

নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।নিহত বাচ্চুর সহযোগী সাইফুল গাজী, বিল্লাল কয়াল, আমিনুর গাজী, ও শফি গাজীর তথ্য মতে জানা যায়, গত (১৯শে এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের দাইরগাং ফুলখালি খালের এলাকায় মধু আহরণ করার সয়ম হঠাৎ বাচ্চুর উপর বাঘের আক্রমণ হয়।বাঘের হুঙ্কার ও বাচ্চুর চিৎকার শুনে আমরা সকলে একত্রিত হয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করতে সক্ষম হই।

উদ্ধারের পর দেখা যায় বাচ্চুর গলা ও বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। উদ্ধার পরবর্তী কাছিকাটা অফিসে যোগাযোগ করে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ সহকারী নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী তার সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়।

সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মনিরুজ্জামান বাচ্চু বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। সকালে জানতে পারি সে বাঘের আক্রমণে মৃত্যু বরণ করেছেন।

ঘটনাস্থলে ময়নাতদন্ত সাপেক্ষে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে যাতে সে সরকারি সহযোগিতা পেতে পারে।নিহতের লাশ এলাকায় পৌঁছানোর সাথে সাথে সকলে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ লাশ দেখতে ভীড় জমায়।

নিহত বাচ্চু ছিলেন ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা, দুই ছেলে ও মেয়ে আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪