ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের জন্য আকাশ পথে পানি ঢালতে শুরু করেছে বিমানবাহিনী

মনির হোসেন রাজ্জাক - মোরেলগন্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ১০:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৫৬ বার পঠিত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় লাগা আগুনের পথে গতি পর্যবেক্ষন শেষে রবিবার বেলা ২টার দিকে আকাশ পথে পানি ঢালতে শুরু করেছে বিমানবাহিনীর একটি দল। রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোষ্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে ফায়ার লাইন কেটে আগুনের বিস্তৃতি রোধে সক্ষম হলেও নির্মূল করতে পারেনি। ফলে বিমানবাহিনীর দলটি আকাশ পথে পানি ঢালতে শুরু করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান বেলা ১ টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে।

কিভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে এমন প্রশ্নের জবাবে, বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। প্রাকৃতিক কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আবার বনজীবীদের অসতর্কতায়ও ঘটে থাকতে পারে। অগ্নিকান্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) রানা দেবকে। এ কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পেলেই অগ্নিকান্ডের সূত্রপাত ও বনের ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও এ কর্মকর্তা জানান।

এদিকে আগুন নিয়ন্ত্রণ কাজের তদারকির জন্য মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মো. সামসুদ্দীন গতকাল সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত প্রায় ৩ শ’ লোকের খাবারের ব্যবস্থা করেছেন ও স্থানীয় ইউপি সদস্য আবু তাহের মিনা অগ্নি নির্বাপণে নিয়োজিত সকলকে সার্বিক সহযোগিতা করছেন

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের জন্য আকাশ পথে পানি ঢালতে শুরু করেছে বিমানবাহিনী

আপডেট সময় : ১০:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪