ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বিরতির দাবি

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো :
  • আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৬৬ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতি দেওয়ার দাবি জানানো হয়েছে। এজন্য গঠিত হয়েছে বুুড়িমারী এক্সপ্রেস যাত্রা বিরতি আন্দোলন পরিষদ।

আন্দোলন পরিষদের আহ্বায়ক বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, আমরা যেকোনো সময় ট্রেন চলাচল অবরোধের কর্মসূচি গ্রহণ করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় সংসদ আবদুল্লাহ নাহিদ নিগারের আশ্বাসে আমরা আন্দোলন থেকে বিরত রয়েছি।

আন্দোলন পরিষদের সদস্য সচিব ফয়সাল সাকিদার আরিফ জানান, বামনডাঙ্গায় আন্তঃনগরসহ সকল লোকাল, মেইল ট্রেনের বিরতি রয়েছে। ১২ মার্চ থেকে এ রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলেও রেলওয়ে কর্তৃপক্ষের বৈষম্যমূলক নীতির কারণে এই স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতি দেওয়া হয়নি, যা এলাকাবাসীর জন্য দুঃখজনক। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোর আসন সংখ্যা কম, যাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে ট্রেনে যাত্রা করছে, আসন সংখ্যা বৃদ্ধির দাবিও দীর্ঘদিনের।

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া জানান, ২০২৪-এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যাত্রী খাতে আয় এসেছে ৫১ লাখ ৭৪ হাজার ৯৫১ টাকা। এই স্টেশন থেকে ট্রেনে ভ্রমণ করেছেন ২২ হাজার ৯৫৩ জন যাত্রী।

এ ব্যাপারে গাইবান্ধা-৩ সুন্দরগঞ্জ আসনের এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার জানান, আমি রেলমন্ত্রী ও রেল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির আশ্বাস প্রদান করেছেন। স্বাভাবিকভাবে বিরতি দেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে লাইনে গিয়ে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করবো।

সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বিরতির দাবি

আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪