ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর হামলা

শহীদুল ইসলাম শহীদ-সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • আপডেট সময় : ১০:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৪৬ বার পঠিত

গাইবান্ধা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা শাহানুর রহমান আজমের উপর দুর্বৃত্তরা হামলা করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার উপজেলা সোনারায় বাজার নামক স্থানে এ ঘটনা ঘটেছে। শাহানুর রহমান আজম পৌর যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক ছিলেন। তিনি পৌরসভা ১ নং ওয়ার্ড বালাপাড়া মহল্লার মৃত্যু এনদা মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, শাহানুর রহমান আজম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজার থেকে সুন্দরগঞ্জ আসার পথে সোনারায় বাজারে তার রাস্তা রোধ করে তাকে অতর্কিত হামলা করেন দুর্বৃত্তরা। এতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে । এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর হামলা

আপডেট সময় : ১০:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪