ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলায় ইউটিউব ভাইরাল শ্যামল চন্দ্র কে গ্রেফতার

শহীদুল ইসলাম শহীদ-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৮৩ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় হেভি রিলাক্স সি ইউ নট ফর মাইন্ড বলে ইউটিউবে ভাইরাল হওয়া সেই শ্যামল চন্দ্র (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামল চন্দ্র ওই এলাকার নেপাল চন্দ্রের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মী ছিলেন এবং সে রেল স্টেশনে কুলির কাজ করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন।

জানাযায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলায় ইউটিউব ভাইরাল শ্যামল চন্দ্র কে গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪