ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আলফাডাঙ্গায় বিক্ষোভ

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর)
  • আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৬০ বার পঠিত

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উলামা -মাসায়েখ ও উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ্ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুইডেন সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে বলে সকলে দাবী করেন এবং বর্তমান সরকারকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করতে হবে। অন্যথায় কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

এ প্রতিবাদ সমাবেশে মওলানা মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে, তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন , হযরত মওলানা আমজাদ হোসেন,ছাত্র নেতা তন্ময় উদ-দৌলা, হযরত মওলানা মাজহারুল ইসলাম,হাফেজ মওলানা মুফতি কুতুবউদ্দিন আহমেদ,মওলানা আবুল হাসান,হাফেজ মওলানা আহসান উল্লাহ। এ ছাড়া ও এ সময় উপজেলার বিভিন্ন ওলামা মশায়েখরা বক্তব্য দেন।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আলফাডাঙ্গায় বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩