ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সীতাকুণ্ডে তুলার গুদামে ভয়াবহ আগুনঃ ১২ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন

মোহাম্মদ আজাদ-চট্টগ্রাম:
  • আপডেট সময় : ০৭:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২৩৭ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে ভয়াবহ আগুন ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার রাত ১১টার সময় আগুন নেভাতে কাজ করছিল মোট ১৮টি ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট আটটি, সেনাবাহিনীর চারটি, নৌবাহিনীর চারটি ও বিমান বাহিনীর ইউনিট চারটি।

দীর্ঘ ১২ ঘণ্টা ধরে আগুন জ্বললেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে ওই গুদামে। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে যোগ দেয় আরও পাঁচ ইউনিট। তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় সেনাবাহিনী ও নৌবাহিনী আগুন নেভাতে কাজ শুরু করেছে রাত সাড়ে ৮টার দিকে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন নেভাতে এখন ১৮টি ইউনিট কাজ করছে। বিজিবির চারটি ফায়ার ফাইটিং ইউনিটও আসছে আগুন নেভাতে। এ ছাড়া সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী টিম ইউএসএআর (ইউনিট সার্চ অ্যান্ড রেসকিউ টিম) ঘটনাস্থলে যোগ দেবে। এই টিম সম্প্রতি তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে অংশ নিয়েছে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, আগুনের ভয়াবহতা দেখে আমরা সামরিক বাহিনীর সাহায্য চেয়েছি। সশস্ত্র বাহিনীর ১০টি ইউনিট ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে। আগুন নেভাতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, এই গুদামে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েল্ডিয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে কাজের সময় সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

দীর্ঘ সময়েও আগুন নেভাতে না পারার পেছনে পানিসংকটের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, প্রথমত পানির সংকট রয়েছে। তাছাড়া এটি তুলার আগুন। এ আগুন নিয়ন্ত্রণে এমনিতেই দেরি হয়। এর সঙ্গে পানির জোগান পেতে সমস্যা হওয়ার বিষয়টি যোগ হয়েছে। আশপাশে খুব বেশি জলাশয় নেই। যা ছিল শুকিয়ে গেছে। আমরা এখন পাশের ন্যামসন কন্টেইনার ডিপোর রিজার্ভার থেকে পানি সংগ্রহ করছি।

ট্যাগস :

সীতাকুণ্ডে তুলার গুদামে ভয়াবহ আগুনঃ ১২ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন

আপডেট সময় : ০৭:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩