সিরাজপুর হাওর খননে সুফল পাচ্ছে হাজারও কৃষক
- আপডেট সময় : ০৫:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৭৬ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার সিরাজপুর হাওর নদী খননে সুফল পাচ্ছে হাজারও কৃষকরা।এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী এবার পূরন হয়েছে এমনটাই জানালেন অনেক কৃষকরা।
জলবায়ু পরিবর্তন ও ভরা বর্ষায় কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় অধিকাংশ খাল,বিল ও ডোবা জায়গাগুলোতে এবং সিরাজপুর হাওর নদীতে পানি না থাকায় এই এলাকার পাট চাষীদের পাট গলায় ফাঁস হয়ে যেতো। হাওর নদী খননে এখন সুফল পাচ্ছে হাজারও কৃষকরা।
জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরের গড়াইয়ের অন্যতম শাখা সিরাজপুর হাওর নদী খনন প্রকল্প নেয়। নদীর উৎসমুখ থেকে সাড়ে ৬ কিলোমিটার ভাটির পাংশা উপজেলার সীমান্তের গ্রাম কলিমহর পর্যন্ত খননের জন্য প্রায় ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয়রা জানান,হাওর নদী খনন করার কারণে একদিকে যেমন জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবো অন্যদিকে শুকনো মৌসুমে হাওর নদীর পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবো।
জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, খালটি খননে আমার ইউনিয়নবাসীর অনেক উপকার হয়েছে। খনন কাজ ভালো হয়েছে বলে তিনি জানান।
উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ বলেন, প্রকল্প পরিচালক নিজে কাজটির তদারকি করছেন।ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফায় প্রকল্প পরিদর্শন করেছেন। কাজের মান ভালো হয়েছে।




















