ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৮১ বার পঠিত

সিরাজগঞ্জে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২০৮ (দুই’শ আট) বোতল ফেন্সিডিলসহ এক যুবক ও চার নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাফিউল ইসলাম (৩১), শিরিন, সাথী আক্তার, রিনা বেগম এবং এশা খাতুন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্বর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ রাফিউল ইসলাম (৩১) কে গ্রেফতার করা হয়।

এরপর একই জায়গায় বেলা পৌনে ২টার দিকে অপর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে শিরিন, সাথী আক্তার, রিনা বেগম এবং এশা খাতুনের শরীরে বিশেষ ভাবে ফিটিং করে রাখা অবস্থায় ১৬৮ (এক’শ আটষট্টি) বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩