ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২৬ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ কামাল হোসেনও নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা। এ সময় অনেককে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাংচুর অগ্নিসংযোগ

আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪