ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সিজার করার পর প্রসুতির মৃত্যু

ওয়ালী নেওয়াজ- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৩১৩ বার পঠিত

বৃহস্পতিবার ( ৯ মে)রাতে ফরিদপুর শহরের মোল্লাবাড়ী সড়কের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ও অবহেলায় সন্তান সিজার করার পর এক মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মৃৃতের নাম খায়রুন নাহার,৩৫, সে ফরিদুপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের আবদুস সামাদের মেয়ে।

পরিবারের অভিযোগ ত্রুটিপূর্ণ অপারেশনেই খাইরুনের মৃত্যু হয়েছে। এসময়ে জন্ম নেয়া পুত্র শিশুটির অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে।

মৃতের পরিবারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১টায় প্রসূতি মাকে ফরিদপুর শহরের মোল্লাবাড়ী সড়কের উজ্জ্বল প্রাইভেট হাপাতালে ভর্তি করা হলে বেলা ২টার দিকে ডাক্তার শ‍্যামল কুমার বিশ্বাস সিজার করলে একটি পুত্রসন্তান প্রসব করে।

এর আধা ঘন্টা পর স্বজনদের জানানো হয় মায়ের রক্ত লাগবে। সাথে সাথেই রক্ত দেওয়া হলেও কিছু সময় পরে হাসপাতাল কতৃপক্ষ জানান রোগীর অবস্থা ভালো না দ্রুত ঢাকা মেডিকেলে নিতে হবে।

এমতাবস্থায় হাসপাতাল কতৃপক্ষ একপ্রকার জবরদস্তি করে তাদেরই ঠিক করা এম্বুলেন্স করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।

রোগীনির ছোট ভাই ওমর ফারুকের অভিযোগ তার বোনের সিজারের পর আর জ্ঞান ফিরেনি, উপরন্ত দ্রুত তার পেঠ ফুলতে থাকলে হাসপাতালেই তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যুকে ঢাকবার জন্য তারা তারাতারি করে রুগীকে ঢাকা পাঠানোর ব্যবন্থা করে।
এরপর রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে ভর্তি না নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

এই অপমৃত্যুর ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

ট্যাগস :

সিজার করার পর প্রসুতির মৃত্যু

আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪