ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ ফসলি জমি থেকে উদ্ধার

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৩৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি কাফনের কাপড়ে প্যাঁচানো দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহটি দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে ইদ্রিস শেখের (৬৫) বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবা ও ইদ্রিস ৩-৪ মাস আগে মারা যান। তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। দুর্বৃত্তরা মরদেহ দুটি চুরি করতে ব্যর্থ হয়ে কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যান। সকালে বস্তাভর্তি মরদেহ দুটি কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সালথা থানার পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। তবে গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, কবর থেকে আরও দুটি মরদেহ উধাও হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালথায় ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ ফসলি জমি থেকে উদ্ধার

আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩