ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪৮ বার পঠিত

দেশীয় মাছ রক্ষা ও খাদ্য-পুষ্টি সুরক্ষার লক্ষ্য নিয়ে ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় মৎস্য আইন বাস্তবায়নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট)দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে ও বাওড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী।

অভিযানে ৩ লাখ ২০ হাজার টাকার সমমূল্যের ৩ হাজার ৫শত মিটার ১২০টি চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই শওকত হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী বলেন, “উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন বিল ও বাওড় থেকে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সালথায় ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫