ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সালথায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করলেন জামায়াত নেতারা

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতারা।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও ভাঙ্গার হামিরদী এবং আলগী ইউনিয়ন) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইনের নেতৃত্ব উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি এলাকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন দলটির নেতারা।

পরিদর্শন শেষে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইন বলেন, জামায়াত ইসলামী রাস্ট্র ক্ষমতায় গেলে সকলের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। একটি রাজনৈতিক দল ক্ষমতার দাপট দেখাতে গিয়ে নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়েছে। নিজেদের দলের নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ভাঙচুর করে অযোগ্য করে তুলেছে। এটি কোনো রাজনীতি নয়, এটি বর্বরতা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, গট্টি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. তুফাজ্জেল হোসেন, সেক্রেটারি আব্দুল মান্নান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হুসাইন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হুসাইন প্রমুখ।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে দুই পক্ষে মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ টি গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। এতে উভয়পক্ষের শতাধিক মানুষ আহত হয় এবং অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

সালথায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করলেন জামায়াত নেতারা

আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫