ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে শিশুর মৃত্যু

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৩৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় মো. মুরসালিন নামে ৯ বছর বসয়ী এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি বসতঘরের ভেতর রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহতের প্রতিবেশী মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যার আগে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের একটি দোকান বিস্কুট কিনতে যায়। দোকান থেকে মাত্র ১৫ মিনিট বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা। এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, লায়লনের রশি গলায় পেচানো অবস্থায় সাথে দরজার চৌকাঠের ঝুলছে মুরসালিন। পরে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে ডাক্তারের কাছে নিলে মৃত ঘোষনা করেন। পরিবারের ধারনা, ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সালথায় রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩