ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় যুবককে ছুরিকাঘাতে হ-ত্যা-য় তিন ভাই কারাগারে

শরিফুলহাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৩২ বার পঠিত

ফরিদপুরের সালথার আলোচিত কাসেম বেপারী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতের বিচারক মো. সরোয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো তিন ভাই হলেন- মো. বাহাদুর মোল্যা (৩০), তৈয়ব মোল্যা (২৫) ও মো. সোহেল মোল্যা (২৩)। তারা সবাই জয়ঝাপ গ্রামের বাসিন্দা ও সে গ্রামের মোসা মোল্যার ছেলে। আদালত সূত্রে জানা যায়, তারা তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩নং আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (৩০) নামে এক যুবক।

অতঃপর এ হত্যাকে পুঁজি করে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ উঠে। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটেরও বিস্তর অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। অতঃপর এ ঘটনায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে ফরিদা বেগম নামে এক নারী।

সালথায় যুবককে ছুরিকাঘাতে হ-ত্যা-য় তিন ভাই কারাগারে

আপডেট সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫