ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ: তিন মাসের দণ্ড

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২০৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাঁকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন মা-বাবা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে ওই ছেলেকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ছেলেটির নাম সবুজ তালুকদার (২৩)। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের চাদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগার করার জন্য মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করেন তিনি। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমান আদালতের একটি টিম ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে সবুজকে আটক নিয়ে আসেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করে আনা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ: তিন মাসের দণ্ড

আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪