ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৭২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাঝারদিয়া বাজারের নির্ধারিত তোহা বাজারে অবৈধভাবে গড়ে উঠা ৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ খলিলুর রহমান, ইউপি ভূমি কর্মকর্তা আসলাম মোল্যা, সালথা থানা পুলিশের এসআই পরিমল কুমার বিশ্বাস সহ পুলিশ অন্যান্য সদস্যবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পুনরায় যাতে দোকান নির্মাণ না করে সেজন্য দোকান নির্মাণকারীদের সর্তক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩