ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায়  ভাতিজী  ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৩৬৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে দায়ে করা মামলায় চাচা মো. আসাদুজ্জামান ওরফে আসাদকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। এরআগে বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্র জানা গেছে, অভিযুক্ত ধর্ষক আসাদুজ্জামান আসাদ একজন শিক্ষিত বেকারগ্রস্ত যুবক। তিনি বাড়িতে শুধু ঘুরাফেরা করেন, কিন্তু কোনো কাজকর্ম করেন না। আর নির্যাতিত কিশোরীও একজন মানসিক প্রতিবন্ধী। ওই কিশোরী আর আসাদ সম্পর্কে আপন চাচা ভাতিজী। যে কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একই বাড়িতে বসবাস করতেন তারা। বুধবার সকালে পরিবারের সকল সদস্যরা কেউ কলেজে, কেউ কর্মস্থলে যান। তখন বাড়িতে ওই কিশোরী আর আসাদ অবস্থান করছিল। এই সুযোগে প্রতিবন্ধী ভাতিজীকে মুখ চেপে ধরে একটি টিনের ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ওই কিশোরীকে অস্বাভাবিক অবস্থায় দেখেন এবং তার কাছে ঘটনার বিস্তারিত জানেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ভুক্তভোগী আর অভিযুক্ত আপন চাচা-ভাতিজী। ঘটনাটি চরম একটি বাজে ঘটনা। এটা বিকৃতি মস্তিস্কের কাজ। ধর্ষণের ঘটনায় বুধবার রাতে নির্যাতিত প্রতিবন্ধী কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতে স্থানীয় একটি পাটক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসাদকে আদালতে পাঠানো হয়েছে।

সালথায়  ভাতিজী  ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩