ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ভিক্ষুকসহ চার দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. নাঈম মুন্সী জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাঝারদিয়া গ্রামের ভিক্ষুক কৈতুরী বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কৈতুরী বেগমসহ দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালথা ও নগরকান্দার চার ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সালথায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩