ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, যুবক আটক

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫৩৮ বার পঠিত

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় মোছা. হেলেনা বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে
মারাত্বক জখম করেছে এক যুবক।

আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে প্রথমে ফরিদপুর
ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হেলেনা বেগম ওই গ্রামের ইছাক মুন্সীর স্ত্রী।
হামলাকারী ওই যুবকের নাম মো. রিয়াজ মাতব্বর (৩০)। তিনি পাশ্ববর্তী ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মো. বাবলু মাতুব্বরের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, গত রবিবার চান্দাখোলা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে মানসিক ভারসাম্যহীন রিয়াজ। ওই গ্রামের মো. রহমান মোল্যার নাতি তিনি।
সোমবার বিকেলে বৃদ্ধা হেলেনার বাড়ির ওঠানের ওপর দিয়ে হেটে যাচ্ছিল রিয়াজ।

এ সময় রিয়াজ কোনো কথাবার্তা না বলেই ওঠানে পড়ে থাকা একটি কুড়াল দিয়ে হেলেনাকে এলোপাথারি কোপাতে থাকে। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি কোপ দেয় সে। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায়
অভিযুক্ত হামলাকারী রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তবে সে মানসিক ভারসাম্যহীন কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করার পর
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সালথায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, যুবক আটক

আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩