ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় বিষ পানে যুবকের মৃত্যু

শরিফুল হাসান -সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৬৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিষ পানে মো: রাসেল মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাসেল মোল্লা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার মা চম্পা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৩ অক্টোবর) হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে রাসেলের মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সালথায় বিষ পানে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪