ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা শাহ্ আলম গ্রেপ্তার

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. শাহ আলম মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ্ আলম মোল্যা সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় পুটিয়া বাজারের সারের ডিলার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সালথায় বিশেষ অভিযানে যুবলীগ নেতা শাহ্ আলম গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫