ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় বিএনপির মশাল মিছিল: ১১ নেতাকর্মী গ্রেপ্তার

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় হরতাল-অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মাদরাসা মোড়ের চালতাতলা এলাকার সালথা-ফরিদপুর সড়কে এ মশাল মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- উপজেলার ভাওয়াল গ্রামের বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু (৬৪), ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি শামীম খান (৩৫), সালথা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (৩৮), বিএনপি কর্মী কামদিয়া গ্রামের জাকির মাতুব্বর (২৮), খাগৈড় গ্রামের আবু সাঈদ মোল্যা (১৮), গোপালিয়া রাকিব হোসেন (২০), পুটিয়া গ্রামের বাশার খান (৩৫), শাকিল মৃধা (২৩), জয়কাইল গ্রামের আছাদ মিয়া (৩৫), ভাওয়াল গ্রামের মাহমুদুর রহমান সজিব (২৮) ও গোপালিয়া গ্রামের হাফেজ ইয়াসিন মিয়া (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, গট্টি ইউনিয়নের চালতাতলা এলাকায় নাশকতা করার সময় ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে নাশতকার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সালথায় বিএনপির মশাল মিছিল: ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩