ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় পুলিশের উপর হামলার মামলায় ৩ জন গ্রেপ্তার

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৮৪ বার পঠিত

ফরিদপুরে সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদেরকে রবিবার (০৯ মার্চ)ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন,ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আওয়াল শিকদার, ছরোযার শিকদারের ছেলে ফরিদ শিকদার ও বাচ্চু মাতুব্বরের ছেলে সাকিব মাতুব্বর।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা এলাকায় ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করতে গেলে আসামীর পরিবার ও তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা গ্রামে একটি পুলিশ টিম ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় একজন এসআই, একজন এএসআই ও পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সালথায় পুলিশের উপর হামলার মামলায় ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫