ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় পরিবারের ৪ সদস্যকে হাত-পা বেঁধে স্বর্নালঙ্করসহ ১০ লক্ষ টাকা লুট

শরিফুল হাসান, সালথা( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২৯৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। দেশীয়স্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যের হাত-পা বেঁধে নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত সোবহান সিকদারের ছেলে ব্যবসায়ী বিল্লাল সিকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিল্লাল সিকদারের স্ত্রী জেসমিন বেগম বলেন, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে একতলা ভবনের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৫-৬ জনের সশস্ত্র ডাকাত দল বাসার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও স্বামী বিল্লাল সিকদার, পুত্র সিয়াম রহমান, শ্বাশুড়ী রাজিয়া বেগমসহ পরিবারের চার সদস্যের হাত-পা বেঁধে ফেলে। চিৎকার দিলে ডাকাতরা মারধর করে। গলার মধ্যে গামছা ভরে দিয়ে মুখও বেঁধে রাখা হয়। পরে ঘরের বিভিন্ন জায়গায় থাকা নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। ঘরের দরজা খোলা থাকায় আমার ছেলে সিয়াম দৌড়ে পালিয়ে গিয়ে পাশের বাড়ির লোকজন খবর দেয়। পাশের বাড়ির লোকজন আসার আগে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালথায় পরিবারের ৪ সদস্যকে হাত-পা বেঁধে স্বর্নালঙ্করসহ ১০ লক্ষ টাকা লুট

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩