ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান

শরিফুল হাসান -সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৩৩২ বার পঠিত

ফরিদপুরে সালথায় নির্বাচনী সহিংসতা এড়াতে ও স্থানীয় এমপির সরাসরি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মো. ওয়াহিদুজ্জামান। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুজ্জামান বলেন, সালথা সহিংসতা প্রবণ এলাকা। আমি প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে গেছি। এ মুহূর্তে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিলে আমার লোকজনের ওপর হামলা ও সহিংসতা হতে পারে।
এছাড়া স্থানীয় এমপি সরাসরি আমার প্রতিপক্ষ ওয়াদুদ মাতুব্বরকে আইনি সহায়তা থেকে শুরু করে সব সাপোর্ট দিচ্ছেন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের (ডিসি) কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে একক প্রার্থী হিসেবে মো. ওয়াহিদুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করে সংশ্লিষ্ট নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে (ইসি) পাঠান।

এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট গত ৫ মে তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওয়াদুদ মাতুব্বর আপিল বিভাগে আবেদন করেন। ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এর বিরুদ্ধে অপর প্রার্থী ওয়াহিদুজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদনে রোববার (১৯ মে) সাড়া দেননি আপিল বিভাগ। তাইতো আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে রোববার (১৯ মে) সুপ্রিম কোর্টেরে আপিল বিভাগের রায়ের দিনেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান। তবে, এখন একক প্রার্থী হিসেবে মাঠে থাকলেন মো. ওয়াদুদ মাতুব্বর।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ছয়দিন আগে গত ১৫ মে বিকেলে সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সালথায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান

আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪