ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে সালথা থানা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম।এছাড়াও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫