ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় তিন মিনিটের ঘুর্ণিঝড়ে ২০টি বসতঘর ও অসংখ্য গাছপালা লন্ডভন্ড

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৪৯ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে আঘাত হেনেছে ভয়াবহ ঘুর্ণিঝড় । তিন মিনিটের ঝড়ে ভেঙ্গে গেছে ২০ টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘুর্ণিঝড় আঘাত হানে। রাতে পুরো এলাকা অন্ধকারে রয়েছে।

আওয়ামী লীগ নেতা কাজী দেলোয়ার হোসেন ও যুবলীগ নেতা ফুয়াদুজ্জামান ফুয়াদ জানান, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২০টি বসতঘর তচনছ হয়ে যায়।

এসময় হাফেজ মোঃ সগির মুন্সির (মসজিদের ইমাম) বসতবাড়ীর দুটো বসতঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে ঘরটি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। লিপি বেগম কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রানে বেঁচে যান।

এছাড়া লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইউম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানো কাজী, আতি কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে।

বিদ্যুতের তাঁর ছিড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে আছে। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।

সালথায় তিন মিনিটের ঘুর্ণিঝড়ে ২০টি বসতঘর ও অসংখ্য গাছপালা লন্ডভন্ড

আপডেট সময় : ১২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩