ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ২১৫ বার পঠিত

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা, উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন, মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিছুর রহমান বালী, অন্যান্যদের মধ্যে ছিলেন, কৃষি অফিসার সুদর্শন শিকদার, প্রকল্প অফিসার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাণী সম্পাদক কর্মকর্তা খায়ের উদ্দীন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মৎসজীবিরা।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় মাছ সংরক্ষণ,অভয়াশ্রম প্রতিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করলে পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎‎আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখার শ্রেষ্ঠ মৎস্যচাষি,উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় করেন সাইফুল্লাহ আল নোমান,অফিস সহকারি কাম কম্পিউটার এবং সার্বিক তত্ত্বাবধায়নে মো. সুবজ শেখ, মাঠ সহকর্মী, মৎস অফিস।

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫