ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় জটিল রোগীদের মাঝে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৮১ বার পঠিত

ফরিদপুরের সালথায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

বুধবার (২৪ মে) এ চেক ও হুইল চেয়ার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাড়ে ৭ লাখ টাকার চেক সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার দেওয়া হয়।

সালথায় জটিল রোগীদের মাঝে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩