সংবাদ শিরোনাম ::
সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শরিফুল হাসান - সালথা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৮৪৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (৪জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৪ টায় সালথা উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ,সহ সভাপতি ইমামুল খান,সোহাগ মোল্লা,লিমন ইসলাম শান্ত,সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বি,দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামতসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



















