ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে আগুন

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর) :
  • আপডেট সময় : ০১:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় একটি চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে অবস্থিত বাংলাদেশ হুংলি লিমিটেড নামক ওই কার্বন ফ্যাক্টরির
গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন
নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, চায়না কার্বন ফ্যাক্টরীর গোডাউনে রক্ষিত পাটকাঠিতে অগ্নিকান্ডে বস্তার ভেতরের কার্বন পুরো পুড়ে যায়। তবে, ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক এবং মালিকপক্ষের কোন লোকজন অগ্নিদগ্ধ হয়নি। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ফ্যাক্টরীটির মালিকপক্ষের লোকজনের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই)সৈয়দ আওলাদ হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরিটির মালিকপক্ষ
চায়নার লোকজন। তাদের দাবি,এ অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে,অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

সালথায় চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে আগুন

আপডেট সময় : ০১:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩