সালথায় ঘরের ভেতর ঢুকে বৃদ্ধকে কুপিয়েছে প্রতিপক্ষরা
- আপডেট সময় : ১১:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া পশ্চিমপাড়ার
আফছার মাতুব্বরের নেতৃত্ব পাঞ্জু মাতুব্বর(৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গিয়াছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার(১১ আগস্ট) সকালে মুরাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে পাঞ্জু মাতুব্বরের ছেলের বউ চম্পা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে আমার শশুর আমাদের বাড়ির ঘরের ভিতর একা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ স্থানীয় মোড়ল আফছার মাতুব্বরের নেতৃত্বে আমার শশুরের ওপর স্থানীয় ফারুক মাতুব্বর, কাদের মাতুব্বর সহ কয়েকজন যুবক হামলা চালায়।
হামলার বিষয়ে অস্বীকার করে আফছার মাতুব্বর বলেন, পাঞ্জু মাতুব্বরের সাথে পারিবারিকভাবে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছে। আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য পাঞ্জু মাতুব্বর নিজে ব্লেড দিয়ে তার পায়ের কিছু কিছু জায়গায় কেটে ব্যান্ডেস করেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, আফছার মাতুব্বরের সাথে পাঞ্জু মাতুব্বরের স্থানীয় দল পক্ষ ও জমির জমা নিয়ে ঝামেলা থাকায় আজ সকালে আফছার মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ও কাদের মাতুব্বর ঘরের ভিতরে ঢুকে পাঞ্জু মাতুব্বরকে পিটিয়ে আহত করে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।


















